, ,

বাংলাদেশ হিন্দু লীগের পক্ষ থেকে দোষীদের শাস্থির জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো যাচ্ছে

নিউজটি শেয়ার করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট রংপুর শহরের জেলা স্কুলের অবঃ শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজন সদস্যকে তারই বাড়িতে অত্যন্ত নিমর্ম ও নিসংশভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তি প্রদান এবং সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে একের পর এক নৃশংস ও পরিকল্পিতভাবে খুন, ধর্ষণ, ও সম্পত্তি জবর-দখলের হাত থেকে রক্ষার জন্য বাংলাদেশ হিন্দু লীগের একান্ত আবেদন।

গত ২২ শে আগস্ট ২০২৬ শনিবার রংপুর মহানগররের কামাল কাছনা এলাকায় মাছুয়াপাড়া গ্রামের রংপুর জেলা স্কুলের অবঃ শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজন সদস্যের লাশ তারই বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। মৃহদেহগুলো হলো- গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), কণ্যা আগামী চক্রবর্তী (২৫), পুত্র আয়ুশ চক্রবর্তী (১৩)। উক্ত ভয়ংকর হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ সিদ্ধার্থ (১৯) ও মুগ্ধ (২৩) নামের দুই যুবককে গ্রেফতার করেছে। কিন্তু উক্ত ঘটনাকে কেন্দ্র করে রংপুর পুলিশের কমিশনার মাবুদ সাহেবের সংবাদ সম্মেলন, লাশঘরের দায়িত্বপ্রাপ্ত ডোমের বিবৃতি, মুগ্ধ ও সিদ্ধার্থের অভিভাবকের বিবৃতি, এলাকাবাসীর বিবৃতি বিভিন্ন মানবাধিকার কমিশনের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের পর তাদের বিবৃতি এবং বিভিন্ন মিডিয়া প্রতিনিধিদের বিবৃতি এবং বিশ্লেষণ জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় ভিক্টিমের পরিবার ও দেশের জনগণ এই নিশংস ও ভয়ংকর হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের শাস্থির একান্ত আবশ্যক। সেই লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত ও তার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য বাংলাদেশ হিন্দু লীগের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ করা যাচ্ছে। যেহেতু দেশের সকল জনগণের জান-মালের নিরাপত্তার দায়িত্ব সরকারের সে কারণেই একইসাথে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর একের পর এক ভয়ংকর খুন, সম্পত্তি জবরদখল, ধর্ষণ ইত্যাদির হাত থেকে রক্ষা করার জন্য (সূত্র: দৈনিক প্রথম আলো- ২৬/০৮/২০২৬ইং বুধবার), এবং এসকল ঘটনায় জড়িত ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির নিশ্চয়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য বাংলাদেশ হিন্দু লীগের পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবি জানানো যাচ্ছে।