, ,

বগুড়ায় ৭৩০ টি পুজা মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে।। সরকারি বরাদ্দ ৪শ ৩৮ মেট্রিক টন চাল।

নিউজটি শেয়ার করুন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বগুড়া জেলায় এবার ৭শ ৩০ টি পুজা মন্ডপে শারদীয়া দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে মন্দিরে মন্দিরে প্রতিমা নির্মানের কাজে কারিগর ব্যস্ত সময় পার করছে। কিছু কিছু মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের পথে। নির্বিঘ্নে এবং শান্তিপূর্ন ভাবে হিন্দু ধর্মালম্বীদের এই বৃহৎ ধর্মীয় উৎসব পালন করতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বগুড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে জেলার হিন্দু ধর্মীয় নেতাদের সাথে কয়েক দফা বৈঠক করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সকল পুজা মন্ডপে কঠোর নিরাপত্তা থাকবে।পাশাপাশি সরকারি ভাবে সকল ধরনের সহযোগিতা করা হবে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। কেউ কোন ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করলে সাথে সাথে পুলিশ কে খবর দেয়ার আহবান জানানো হয়েছে। এ দিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় এবার ৭শ ৩০ টি পুজা মন্ডপে সরকারি ভাবে ৪শ ৩৮ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে। এ বারের দূর্গা পুজা মন্ডপগুলোর মধ্যে সারিয়াকান্দি তে ২৮ টি পুজা মন্ডপে ১৬.৮ মেট্রিকটন চাল, সোনাতলা উপজেলায় ৫৪ টি পুজা মন্ডপে ৩২.৪ মেট্রিকটন, শিবগঞ্জ উপজেলায় ৩৯ টি পুজা মন্ডপে ২৩.৪ মেট্রিকটন, মোকামতলা উপজেলায় ২৫ টি পুজা মন্ডপে ১৫ মেট্রিকটন, আদমদিঘী উপজেলায় ৬৯ টি পুজা মন্ডপে ৪১.৪ মেট্রিকটন, দুপচাচিয়া উপজেলায় ৪৫ টি পুজা মন্ডপে ২৭ মেট্রিকটন, কাহালু উপজেলায় ৪০ টি পুজা মন্ডপে ২৪ মেট্রিকটন, নন্দীগ্রাম উপজেলায় ৪৮ টি পুজা মন্ডপে ২৮.৮ মেট্রিকটন, শেরপুর উপজেলায় ৯৪ টি পুজা মন্ডপে ৫৬.৪ মেট্রিকটন, ধুনট উপজেলায় ৩৫ টি পুজা মন্ডপে ২১ মেট্রিকটন, বগুড়া সদর উপজেলায় ১২১ টি পুজা মন্ডপে ৭২.৬ মেট্রিকটন, গাবতলী উপজেলায় ৮৪ টি পুজা মন্ডপে ৫০ মেট্রিকটন এবং শাজাহানপুর উপজেলায় ৪৮ টি পুজা মন্ডপে ২৮.৮ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে। সূত্র জানায়, এই চাল গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার তদারকিতে জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মাধ্যমে পুজা মন্ডপ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হবে। চাল বিতরনে কোথাও কোন ধরনের অনিয়ম হলে তার ব্যবস্থা নেয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে মন্দিরে মন্দিরে প্রতিমা নির্মানের কাজে কারিগর ব্যস্ত সময় পার করছে। কিছু কিছু মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের পথে। এখন শুধু রং তুলির মাধ্যমে প্রতিমাকে প্রান দেয়ার কাজে ব্যস্ত কারিগর। আসন্ন শারদীয়া দূর্গা পুজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বী লোকজনের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বাড়ী বাড়ীতে চলছে উৎসবের আমেজ।