বগুড়ায় দেশীয় অস্ত্রসহ মো. শামীম সরদার (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) দুপুরে বগুড়ার গাবতলী পৌরসভার পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শামীম সরদার গাবতলি উপজেলার ছোট গোড়দহ গ্রামের মৃত মুসা সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর আড়াইটার দিকে বগুড়ার গাবতলী পৌরসভার পোস্ট অফিসের উত্তর পাশে রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মোকসেদ আলীর টং দোকানের সামনে থেকে শামীম সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা পুলিশ। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হোসেন জানান, এ ঘটনায় আসামির বিরুদ্ধে দায়ের করা হয়েছে।







