ঐতিহ্যবাহী ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের সেশন ফি,টিউশন ফি ও পরীক্ষার ফি সহ অন্যান্য ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদ জানিয়েছে অভিভাবকরা।
শুক্রবার সন্ধ্যায় শিশু নিকেতন স্কুল সচেতন অভিভাবক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সভায় অভিভাবকরা এই প্রতিবাদ জানান। ফোরামের আহ্বায়ক ইমন উল হক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সোমবার সকালে বর্ধিত ফি স্থগিতের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও রোববার সকালে এই বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় ও প্রধান শিক্ষকের সাথে এই বিষয়ে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।এসময় অভিভাবকরা কোন প্রকার আলোচনা ছাড়া এই ধরনের ফি বৃদ্ধি অযৌক্তিক বলে দাবি করেন। তারা অনতিবিলম্বে এই বিষয়ে জেলা প্রশাসকের প্রতি ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।
সবাই ফোরামের যুগ্ন আহবায়ক আরিফুল হোসেন ভূইয়া রুবেল, মোহাম্মদ আমজাদুর রহমান রুবেল, সদস্য মোঃ আক্তার হোসেন,শারমিন আক্তার ফজলে ইমাম রকি, বিলকিস আক্তার সহ বিভিন্ন ক্লাসের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী রোববার এবং সোমবার অভিভাবকদের কে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়।







