‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ToT) শুরু হয়েছে।
রোববার সকালে শহর সমাজসেবা কার্যালয়ের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
প্রশিক্ষণে খাগড়াছড়ি ও রাঙামাটির ২৩ জন সমাজসেবা কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন। খাগড়াছড়ির নয় উপজেলায় ইতোমধ্যে ২৮ জন সুপারভাইজার ও ২৯৮ জন তথ্য সংগ্রহকারী নির্বাচিত করা হয়েছে।
ম্রাসাথোয়াই মারমা বলেন, কর্মসূচির সফলতা নির্ভর করবে মাঠপর্যায়ে সংগৃহীত নির্ভুলতার ক
তথ্যের ওপর। তাই কোনো প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে প্রকৃত হকদার পরিবারের তথ্য সংগ্রহ করতে হবে।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইঁয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য এম এন আবছার, তাজলিমা সিরাজ সীমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভবেশ ত্রিপুরা,
খাগড়াছড়ি প্রতিনিধি, তাং-০৪-১০-২০২৬







