, ,

খুলনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যাগে সম্পূর্ণ ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

খুলনায় অসহায় ও দুঃস্থ রোগীদের সেবায় দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে বিশেষ নজর দেওয়া হয় ডেঙ্গু পরীক্ষা এবং যক্ষ্মা রোগীদের চিকিৎসা সেবার ওপর। এতে শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
খুলনা মহানগর ১৫ নং ওয়ার্ড মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পেইনে সার্বিক সার্বিক সহায়তা ও ব্যবস্থাপনায় ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল খুলনা মহানগরের সদস্য সচিব এবং ফিস ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খাজা।
কর্মসূচীর উদ্বোধনকালে জসিম উদ্দিন খাজা বলেন, “বর্তমান সময়ে ডেঙ্গু ও যক্ষ্মা একটি বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে খেটে খাওয়া ও সাধারণ মানুষের পক্ষে চড়া মূল্যে ডেঙ্গু পরীক্ষা বা দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই আমাদের এই মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও জনগণের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।”
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকমণ্ডলী রোগীদের সেবা প্রদান করেন। ফ্রি রক্ত ও ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি সম্ভাব্য যক্ষ্মা রোগীদের চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা সে পেয়ে স্থানীয় বাসিন্দারা আয়োজকদের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।