, ,

প্রবীণ রাজনীতিবিদ, উনসত্তরের গণঅভ্যুথান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক

নিউজটি শেয়ার করুন

তোফায়েল আহমেদের মৃত্যুতে সিপিবির শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিবি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন আজ ১ জুন ২০২৬ এক বিবৃতিতে তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ষাটের দশকের ছাত্র আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য তোফায়েল আহমেদ স্মরণীয় হয়ে থাকবেন।

নেতৃবৃন্দ আরো বলেন, নব্বই-এর স্বৈরাচার বিরোধী লড়াই ও দেশের প্রগতিশীল আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ তোফায়েল আহমেদের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা প্রেরক
মঞ্জুর মঈন