, ,

পুরনো চিঠি

নিউজটি শেয়ার করুন

তোমার লিখা পুরনো চিঠিগুলো
আজও আমি মাঝে মাঝেই পড়ি
নীল খামে রঙিন কাগজে
ক..তো আবেগী সব কথা,

মনে পরে সেইসব দিনগুলো
ডাক হরকরার প্রতিক্ষায়…..
এই বুঝি কড়া নেড়ে
চিঠি আছে চিঠি…….
প্রতিক্ষার সময় যেন কাটে না।

তুমি চিঠির ভাঁঝে লুকিয়ে দিতে
শুকনো গোলাপের পাপড়ি,
আবার কখনো এক টুকরো ময়ুরের পালক,
কখনো খাম খুলতেই পেয়েছি মিষ্টি একটা গন্ধ,
পেয়েছি তোমার গতরের শুবাস,
ভুল করোনি কখনো লিখার শেষে
আলতো করে ঠোঁটের ছাপ দিয়ে
ইতি তোমার প্রিয়তমা লিখতে।

আজ আর ডাক পিওনের সেই সরব
কানে ভেসে আসে না,
আসে না নীল খামে রঙিন কাগজে
তোমার হাতে লিখা চিঠি
হয়তো অলস সময় পার করছে ডাক পিওন
স্মৃতি হয়েছো তুমি।