, ,

পলাশে যুবলীগ নেতা গ্রেফতার: সংবাদ সম্মেলনে যুবদল নেতা ই এম মেহেদীর প্রতিক্রিয়া

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া এলাকায় যুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন স্বরন গ্রেফতারের ঘটনায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ই এম মেহেদী হাসান প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ১১ আগস্ট মঙ্গলবার বিকেলে বনাইদ বাজারে বিএনপি পার্টি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্তমান সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিভিন্ন স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। সাখাওয়াত হোসেন স্বরন গত শুক্রবার রাতে বনাইদ বাজারে তার দলের সদস্যদের নিয়ে গোপন বৈঠক করার সময় পুলিশ তাকে আটক করলে অন্যরা কৌশলে পালিয়ে যায়। তিনি আরও জানান,বিগত আওয়ামী সরকারের আমলে, স্বরনের অত্যাচারে বিএনপির নেতা কর্মীরা এলাকায় শান্তিতে থাকতে পারেনি, বিভিন্ন মিথ্যা মামলা হামলা করে এলাকা ছাড়া করে রেখেছে এবং ত্রাসের রাজ্যত্ব কায়েম করেছে,সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সকল অপচেষ্টা রুখে দিতে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীরা যাতে সফল না হয়, সে জন্য তিনি ও বিএনপির দলীয় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। ই এম মেহেদী হাসান বলেন, “আইনের শাসন নিশ্চিত করতে যেকোনো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আমরা আশা করি, গ্রেফতারের ঘটনাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেই বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে দেখতে হবে।” তিনি আরও বলেন, “রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি অপরাধে জড়িত থাকে, তাহলে তার যথাযথ বিচার হওয়া উচিত। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে হয়রানি করা হলে সেটিও গ্রহণযোগ্য নয়।”শেষে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করে জনগণের আস্থা বজায় রাখতে হবে।” সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
##
মোঃজামান মোল্লা
নরসিংদী প্রতিনিধি।