, ,

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নবীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২৬ (সেপ্টেম্বর) শনিবার বিকেলে নবীনগর উপজেলা সদরে নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

​মিছিল শেষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মান্নান।

​বক্তব্যকালে সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি কুচক্রী মহল দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। নবীনগরের সকল শ্রেণীতে মানুষ এই অপচেষ্টা কে সম্মিলিতভাবে প্রতিহত করবে।

​সমাবেশে স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।