, ,

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

নিউজটি শেয়ার করুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীর চিংড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি চিংড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রনেতা রেজা রহমান ভুট্টো, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মজনু হুসাইন, যশোর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কৃষ্ণ চ্যাটার্জি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন।

এ ছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।