পবিত্র মহরম উপলক্ষে শিশুদের কেরাত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত, দারুল আমান ইসলামিক একাডেমির আয়োজনে (২৭জুন,শনিবার) সকালে নড়াইল শহরের মহিষখোলা এলাকায় অত্র একাডেমির নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দারুল আমান ইসলামিক একাডেমির পরিচালক মোঃ নুর ইসলাম এর সভাপতিত্বে ও মঈনুল হোসেনের উপস্থাপনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইমদাদিয়া নড়াইল কওমী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ মিরাজুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোক্তার হোসেন ও চন্দ্রকথা সাহিত্য রাজ্য একাডেমির পরিচালক, লেখক ও আবৃত্তিশিল্পী মোঃ সবুজ সুলতান (শাওন)
প্রতিযোগিতা শেষে বিজয়ী হিসেবে দুইটি বিভাগে ১২জন শিশু-শিক্ষার্থী কে পুরস্কার প্রদান করা হয়।






