, ,

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এ নিয়োগ ঘোষণা করা হয়েছে।
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কাছে দীর্ঘদিন ধরে একজন শিক্ষার্থীবান্ধব, সৎ, দক্ষ ও মানবিক প্রশাসক হিসেবে পরিচিত প্রফেসর ড. হেমায়েত জাহান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা পবিপ্রবিকে আরও আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তাঁর নেতৃত্ব, বিচক্ষণতা, সততা, ন্যায়নিষ্ঠা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটময় সময়ে সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সকল মহলের আস্থা অর্জন করেছেন। তাঁর প্রশাসনিক দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নতুন গতি আনবে বলে মনে করছেন অনেকেই।
নবনিযুক্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামুখী ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনের মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আগামী প্রজন্মের চাহিদা উপযোগী এবং দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা।