, ,

পটুয়াখালীতে যৌথ অভিযানে ৪৮০০ কেজি মাছ জব্দ, কারাদণ্ড ও জরিমানা

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালী সদর উপজেলার চৌরাস্তার টোল প্লাজায় জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে আনুমানিক ৪ হাজার ৮০০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মাছ পরিবহন ও সংরক্ষণের অভিযোগে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে ১০ দিন ও ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ৭টি মামলায় মোট ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের মৎস্য সম্পদ রক্ষা ও নিষিদ্ধ সময়ে অবৈধ মাছ আহরণ, পরিবহন এবং বিপণন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
জব্দকৃত মাছ পরবর্তীতে স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রশাসনের ও জেলা মৎস্য কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।