, ,

ন্যায় বিচার চেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে আকুল আবেদন

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা, রাজবাড়ী প্রতিনিধি : তদন্ত পূ্র্বক ন্যায় বিচার চেয়ে গত ৩০ জুলাই রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে আকুল আবেদন জানিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ের জুকাই গ্রামের গ্রামের মো: আসলাম উদ্দিন ফকির।
তিনি তার ওই আবেদন পত্রে দাবি করেন যে, আমার সাংসারিক কাজের জন্য নগত ২৫ হাজার টাকার বিশেষ প্রয়োজন হলে তখন আমি জুকাই একই গ্রামের উজ্জল মন্ডলের বাড়িতে গিয়ে উজ্জলের কাছে ২৫ হাজার টাকা হাওলাত চাই। উজ্জল তখন আমাকে বলে টাকা হাওলাত দিতে পারি তবে সাদা চেক স্বাক্ষর করে দিতে হবে। এতে আমি রাজি হয়ে গত বছরের ১৬/০৩/২৫ ইং তারিখে উজ্জলকে একটি সাদা চেক স্বক্ষর করে দেই। উজ্জল এ সময় আমাকে ১৫ হাজার টাকা হাওলাত দেয়ে বলে আবার কয়েক দিন পর এসে বাকী ১০ হাজার টাকা নিয়ে যাবে। এর পর আমি ২২/০৭/২৫ ইং তারিখে উজ্জলের বাড়িতে যাই। এ সময় উজ্জলের আপন বোন রাজিয়া বেগম উজ্জলের বাড়িতে উপস্থিত ছিল। উজ্জল তখন আমাকে বলে বাকী ১০ হাজার টাকা নিতে হলে রাজিয়াকে আরেকটি সাদা চেক তোমাকে স্বাক্ষর করে দিতে হবে। তখন আমি রাজিয়াকে আর একটি সাদা চেক স্বাক্ষর করে দেই। রাজিয়া তখন আমাকে ১০ হাজার টাকা হাওলাত দেন। উজ্জলকে যে চেক খানা দেয়া হয় সেটি হচ্ছে বেলগাছি সোনালী ব্যাংক শাখার। যার চেক নং- ৮৯৮২১৫৪ এবং রাজিয়াকে দেয়া হয় রাজবাড়ী সোনালী ব্যাংক শাখার যার চেক নং- ৭৪০০২৯৮ দেই। এখন উক্ত উজ্জল ও তার বোন রাজিয়া পরস্পর যোগসাজশে স্বাক্ষরিত পৃথক সাদা ২ টি চেকের একটি চেকে ১৫ লক্ষ ৫০ হাজার, আরেকটি চেকে ১২ লক্ষ ৫০ হাজার লিখে মোট ২৮ লক্ষ টাকা দাবি করছেন।
তাই ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে ন্যায় বিচারের জন্য ভুক্তভোগী আসলাম ফকির রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে জোর আকুল আবেদন জানিয়েছেন।