বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলার নাজিরহাটে লীড মার্কেটিং বিডি ও গ্রামীণ হেলথটেক লিমিটেডের (সুখী) যৌথ উদ্যোগে লীড মার্কেটিং বিডির পণ্য বিতরণ ও স্বাস্থ্যসচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয় অদ্য ৫ আগস্ট ২০২৬ বিকাল ৩টায়,স্থানীয় নয়া রাস্তার মোড় কমিউনিটি সেন্টারে ।
ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লীড মার্কেটিং বিডির ব্যবস্থাপনা পরিচালক এস এম সোলায়মান হোসেন, গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ টেকনোলজি অ্যান্ড বিজনেস অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, গ্রামীন হেলথ টেক ম্যানেজার আনিকা তাসিন, লীড মার্কেটিং বিডির কো-অরডিনেট ও দৈনিক স্বদেশ বিচিত্রার সাব এডিটর মোফাচ্ছেল চৌধুরী মানিক শাহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, হাটহাজারী উপজেলা যুবদলের ইমরান হোসেন মাহমুদ, ফরহাদাবাদ ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মানিক তালুকদার, উপজেলা কৃষকদলের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সদস্য মোঃ শহীদুল্লাহ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শাহাদাত ওসমান সুখীর স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং লীড মার্কেটিং বিডির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত পণ্য ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লীড মার্কেটিং বিডির ব্যবস্থাপনা পরিচালক এস এম সোলায়মান হোসেন তাঁর বক্তব্যে স্বল্পমূল্যে মানসম্মত পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
গ্রামীণ হেলথটেক লিমিটেডের চীফ টেকনোলজি অ্যান্ড বিজনেস অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল তাঁর বক্তব্যে সুখীর মাধ্যমে কীভাবে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে তা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যসেবার পরিধি আরও সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠিটি সফলভাবে আয়োজন ও সমন্বয়ে ছিলেন আলী আকবর মেম্বার এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের পক্ষ থেকে মো. আফজাল হোসেন।







