নরসিংদী জেলা প্রতিনিধি:নরসিংদী রায়পুরা, হাইরমারা গ্রামে পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোঃ সুজনের বিরুদ্ধে,
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে| অভিযুক্ত স্বামী সুজন মিয়া পেশায় একজন ইজিবাইক চালক এবং ঘটনার পর থেকেই তিনি পলাতক| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজন মাদাকাসক্ত ছিলেন,মাদকের টাকার জন্য সামান্য অজুহাতেই তিনি প্রায়ই স্ত্রী আফিয়াকে মারধর করতেন,এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়াঝাঁটি চলে আসছিল,সোমবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হন,পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন,আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






