নরসিংদী জেলা প্রতিনিধি। নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় একটি মসজিদে তালা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে স্থানীয় মুসল্লিরা মসজিদটি খুলে দেওয়ার দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নামাজ আদায় চললেও হঠাৎ একটি পক্ষ জোরপূর্বক মসজিদে তালা লাগিয়ে দেয় এবং মুসল্লিদের প্রবেশে বাধা সৃষ্টি করে। সাত বছর ধরে দায়িত্বে থাকা ইমাম হাফেজ মুহাম্মদ মুজাহিদকেও দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়।
তারা আরও অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল পুলিশের সহায়তায় মসজিদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। মসজিদের জমি নিয়ে অপপ্রচার চলছে বলেও উল্লেখ করেন বক্তারা।
মানববন্ধন থেকে দ্রুত মসজিদ খুলে দেওয়া ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
জেলা প্রতিনিধি নরসিংদী
মোঃজামান মোল্লা







