, ,

নরসিংদীতে কওমি শিক্ষার্থীদের নির্ভরতার নাম রশিদীয়া কুতুবখানা পাইকারি মূল্যে কিতাব, এতিমদের জন্য বিশেষ সুবিধা।

নিউজটি শেয়ার করুন

নরসিংদী: কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য কিতাব সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে নরসিংদীর “রশিদীয়া কুতুবখানা”। জেলার বৌয়াকুড় এলাকার স্টেশন রোডস্থ টি হোসেন মার্কেটে অবস্থিত এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মাঝে সুনামের সঙ্গে কিতাব সরবরাহ করে আসছে।
প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন আব্দুল্লাহ বিন বশির। সংশ্লিষ্ট সূত্র জানায়, এখানে সকল তালেবে এলেম পাইকারি মূল্যে কওমি মাদ্রাসার প্রয়োজনীয় সকল পাঠ্য কিতাব সংগ্রহ করতে পারছেন। বিশেষ করে এতিম শিক্ষার্থীদের জন্য রয়েছে মূল্যছাড়সহ নানা বিশেষ সুবিধা, যা শিক্ষাঙ্গনে প্রশংসিত হচ্ছে।
জানা যায়, নরসিংদী জেলায় প্রায় ২৫০০টি ছোট-বড় কওমি মাদ্রাসা রয়েছে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ লাখেরও বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী তাদের প্রয়োজনীয় কিতাব সংগ্রহ করে থাকেন রশিদীয়া কুতুবখানা থেকে।
শুধু কিতাব বিক্রয় নয়, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ৩৬টি কিতাব প্রকাশ করে শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে। এর মধ্যে উল্লেখযোগ্য— নি’আমাতুল বারী (শরহে বোখারী-১), ছোটদের সহজ আরবি শিক্ষা (১ ও ২), আয়াতুল আহকাম, আল ক্বেরাতুল আরাবিয়াহ্ (১ ও ২), তা’লীমুল ইসলাম (১ম ও ২য় খণ্ড), লা-মাযহাবিদের ভ্রান্তি নিরসণ (১-৩), নবীজীর নামায বিষয়ক ৪০ হাদীস, কাওয়ায়িদুল ফিকহ্, হিফজ শিক্ষার্থীদের তথ্য বইসহ আরও বহু গ্রন্থ।
এছাড়াও প্রতিষ্ঠানটিতে রয়েছে ধর্মীয়, শিক্ষামূলক ও সাধারণ জ্ঞানের হাজার হাজার কিতাব, যা ছোট থেকে বড় সকল বয়সী শিক্ষার্থীর চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখছে।
শিক্ষার্থীদের মতামত:
কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থী জানান, “রশিদীয়া কুতুবখানা থেকে পাইকারি দামে কিতাব কিনতে পারছি, এতে আমাদের খরচ অনেক কমে গেছে। প্রয়োজনীয় সব কিতাব এক জায়গায় পাওয়া যায় বলে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি।”
শিক্ষকদের মতামত:
স্থানীয় মাদ্রাসার একাধিক শিক্ষক বলেন, “এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। বিশেষ করে এতিম শিক্ষার্থীদের জন্য যে ছাড় ও সুবিধা দেওয়া হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”
সাধারণ ক্রেতাদের মতামত:
সাধারণ শিক্ষার্থীরা জানান, “এখানে ধর্মীয় কিতাবের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক বইও পাওয়া যায়, যা আমাদের জন্য খুবই সহায়ক।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য মানসম্মত কিতাব সরবরাহ ও নতুন নতুন গ্রন্থ প্রকাশের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।