, ,

নতুন ঠিকানায় সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) উদ্বোধন

নিউজটি শেয়ার করুন

উন্নত ও আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করতে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। রোববার (৭ জুন) আনুষ্ঠানিকভাবে শাখাটির কার্যক্রম শুরু হয়।

নতুন শাখাটি রাজধানীর পুরানা পল্টনের ডি আর টাওয়ারের (২য় তলা) ৬৫/২/২ বক্স কালভার্ট রোডে অবস্থিত। স্থানান্তরিত শাখাটির উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান এম. এ. কাশেম।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান এবং মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. এ. কাশেম বলেন, গ্রাহকদের আধুনিক, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানই ব্যাংকের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ও উন্নত স্থানে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, নতুন এই সুপরিসর শাখার মাধ্যমে গ্রাহকরা সর্বাধুনিক ডিজিটাল ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন এবং ব্যাংক গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে চায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা প্রধান মাহমুদুল হাসান। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্যাংক সূত্রে জানা যায়, আধুনিক অবকাঠামো ও উন্নত ডিজিটাল সুবিধাসমৃদ্ধ এই শাখা থেকে শরিয়াহসম্মত ইসলামিক ব্যাংকিংয়ের পূর্ণাঙ্গ সেবা প্রদান করা হবে। এর মাধ্যমে গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ইসলামিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সাউথইস্ট ব্যাংকের অঙ্গীকার আরও শক্তিশালী হবে।