তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গঠিত হয়েছে ‘ধানছাপুর পাঠান পাড়া ওয়ারিয়র্স ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি। স্থানীয় একটি মিলনায়তনে ক্লাবের সাধারণ সদস্য ও সুধীসমাজের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সম্রাট খান পাঠান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান । এছাড়া সিনিয়র সহ-সভাপতি মিজান খান পাঠান, কমিটিতে সহ-সভাপতি পদে জয় খান পাঠান , যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহেল খান পাঠান, রকি খান পাঠান, সহ-সাধারণ মোফাজ্জল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে হৃদয় মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া মনোনীত হয়েছেন। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে এবং একঝাঁক উদ্যমী ও প্রতিভাবান তরুণকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হবে।
কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “ধানছাপুর পাঠান পাড়া ওয়ারিয়র্স ক্লাব শুধু একটি ক্রীড়া সংগঠন নয়, এটি এলাকার যুবসমাজকে সঠিক পথে রাখার একটি অন্যতম মাধ্যম। আমরা ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ক্রীড়া সংস্কৃতির বিকাশে কাজ করে যাব।”
সাধারণ সম্পাদক তাঁর প্রতিক্রিয়ায় জানান, “আমাদের মূল লক্ষ্য থাকবে এলাকার কিশোর ও যুবকদের মাঠমুখী করা। নতুন কমিটির সকল সদস্যকে সাথে নিয়ে আমরা নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করব।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নতুন কমিটিকে স্বাগত জানান এবং ক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, এই নতুন ও গতিশীল কমিটির হাত ধরে ধানছাপুর পাঠান পাড়া ওয়ারিয়র্স ক্লাব সামাজিক কল্যাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।







