, ,

দৈনিক স্বদেশ বিচিত্রা ৮ম বর্ষ পূর্তি এবং ৯ম বর্ষে পদার্পণ

নিউজটি শেয়ার করুন

দৈনিক স্বদেশ বিচিত্রা ৮ ম ও ৯ বের্ষ পূর্তি পদার্পণ উপলক্ষে প্রস্তুতি আলোচনার আয়োজন করা হয়। আয়োজনে আহবায়ক কমিটি গঠন বিষয়ে এক প্রস্ততি সভা রবিবার বিকেলে ঢাকার মতিঝিলে অনুষ্ঠিত হয়।

টেলিভিশন জার্নলিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব) মহাসচিব এবং দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক বাবু অশোক ধরের সভাপতিত্বে প্রস্ততি সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা প্রফেসর মোঃ আমির হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি, দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা জাগ্রত মহানায়ক কবি শিহাব রিফাত আলম, উপদেষ্টা এম ইব্রাহিম পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার সহযোগি সম্পাদক মোঃ আজগর হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ নাসির উদ্দিন মিলন, বিজেইউসির মহাসচিব মোক্তার হোসেন, সিনিয়র রিপোর্টার এম, সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি মোঃ মন্জুরুর ইসলাম ঈসা, সাংবাদিক আক্তার হোসেন, মোঃ সামসুল আলম, মোঃ আব্দুর রহিম খান, রাশেদ রহমান, মোঃ জিয়াউর রহমান, শাহাদাৎ জয়, মোঃ তৌফিকুর রহমান সহ প্রমুখ।

অনুষ্ঠানে দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক মন্ডলী সদস্য এবং উপদেষ্টা পরিষদের সাংবাদিক বৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা প্রদান করা হয়।এবং সকল সাংবাদিকদের জন্য সুপরামর্শ দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সাংবাদিক হলো সমাজের দর্পণ সঠিক তথ্য উদঘাটনায় হবে সাংবাদিকদের কাজ।