ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর, চৌঠা এবং কাটলা বিশেষ ক্যাম্প কতৃক তিনটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১১১০ পিচ ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট এবং ৬৭২ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয় বর্ডার গার্ড বাংলাদেশ ২৯ বিজিবি । আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য-১, ৮৯,৬০০/- (এক লক্ষ ঊননব্বই হাজার ছয়শত টাকা )।
ভবিষ্যতে ও ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর ফুলবাড়ি ২৯ বিজিবি ।







