প্রেস- বিজ্ঞপ্তি: ফেনী জেলার সোনাগাজী উপজেলা উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দারোগার হাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদরাসার গভর্নিং বডির নির্বাচন গত সোমবার (১৮ মে) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
নির্বাচনে দাখিল শাখায় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. আলাউদ্দিন।
তাঁর এই সাফল্যে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়।
বুধবার রাত সাড়ে ১০টায় সোনাগাজীতে অবস্থিত ডা. এম এম মাজেদের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট লেখক, জনস্বাস্থ্য বিশ্লেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বিজয়ী সদস্য মো. আলাউদ্দিনের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় ডা. মাজেদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে যোগ্য, সৎ ও সমাজসেবামূলক মানসিকতার ব্যক্তিদের নেতৃত্বে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, আলাউদ্দিন তাঁর দায়িত্ব দক্ষতা ও সততার সঙ্গে পালন করবেন এবং মাদরাসার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্মাননা গ্রহণ শেষে মো. আলাউদ্দিন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।







