, ,

তিতাসে বিএনপি কর্মী ও পরিবারের ওপর দু’দফা বর্বরোচিত হামলা: মা-ছেলেসহ আহত ৩, শ্লীলতাহানির অভিযোগ ​

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার তিতাস উপজেলায় রাজনৈতিক কটূক্তির প্রতিবাদ করায় এক বিএনপি কর্মী ও তাঁর পরিবারের ওপর দু’দফায় সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বিএনপি কর্মী, তাঁর স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে রক্তাত ও গুরুতর আহত হয়েছেন। হামলা চলাকালে নগদ টাকা লুট এবং গৃহবধূর শ্লীলতাহানির মতো চাঞ্চল্যকর অভিযোগও উঠেছে।
​লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বিকেল অনুমান ৫:০০ ঘটিকায় তিতাস থানাধীন ০৩নং বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর দারুস সুন্নাহ এতিমখানা মাদ্রাসার সামনের রাস্তায় প্রথম হামলার ঘটনাটি ঘটে। ঢাকা থেকে বাড়িতে ফেরার পথে স্থানীয় পেশাদার পশু চিকিৎসক ও বিএনপি কর্মী ১নং সাক্ষীর ছেলে মোঃ সাকিব মোর্শেদের পথরোধ করে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল। অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, পাইপ, চাপাতি ও রামদা নিয়ে সাকিবের ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীদের লোহার পাইপ ও রডের আঘাত সাকিবের মাথা, ডান চোখ ও হাতের কবজিতে লাগলে সে মারাত্মকভাবে জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
​ঘটনার জের ধরে একই দিন রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় সন্ত্রাসীরা পুনরায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীর বসতবাড়িতে চড়াও হয়। অভিযুক্তরা দলীয় শীর্ষ নেতৃত্ব ও বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করলে গৃহকর্তা তার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং পকেটে থাকা নগদ ৮,৫০০ টাকা ছিনিয়ে নেয়।
​এ সময় স্বামীকে বাঁচাতে তাঁর স্ত্রী মোসাঃ কাজল রেখা এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা ওই গৃহবধূকে টানা-হেঁচড়া করে পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়।
​পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় আহত বাবা ও ছেলেকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং স্ত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী বাদী হয়ে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।