, ,

ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন জিকু

নিউজটি শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের ১৯১ নং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন এ, টি, এম নাজমুল হোসেন জিকু।

গত ১৪ মে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন এন্ড প্রিভিলেজ শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয়ের সহকারী সচিব মারুফা সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে, যা গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট সংসদ সদস্যের মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টির ওপর তিনি এই পদের স্থায়িত্ব নির্ভর করবে।

যা বললেন নবনিযুক্ত ব্যক্তিগত সহকারী

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাজমুল হোসেন জিকু বলেন—
“মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ঢাকা-১৮ আসনের সর্বস্তরের মানুষের কল্যাণে এবং স্যারের অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

গত ২১ ফেব্রুয়ারি সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এক আধা-সরকারি পত্রের (ডিও লেটার) মাধ্যমে নাজমুল হোসেনকে তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগের ইচ্ছা প্রকাশ করে সংসদ সচিবালয়ের সচিবের নিকট প্রেরণ করেন।২০২০ (উপ-নির্বাচন) ও ২০২৪ সালে এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী পরিচালনা কমিটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

 

স্টাফ রিপোর্টার, ঢাকা ডিভিশন
এম. এ. রতন