, ,

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক হলেন ভোলা জেলার কৃতি সন্তান মোঃ খালেদ পাবেল-

নিউজটি শেয়ার করুন

 রাজধানী ঢাকা উত্তর ছাত্রদলের সদ্য প্রকাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নবগঠিত কমিটি প্রকাশ করা হয় এতে কৃতিত্বের সাথে নবগঠিত কমিটিতে স্থান করে নেন ভোলা সদর থানাধীন শিবপুর ইউনিয়ন এর কৃতি সন্তান  মোঃ খালেদ পাবেল,

দৈনিক স্বদেশ বিচিত্রার সাথে আলাপ কালে তিনি বলেন ‘ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কে লালন করে ২০০৬ সাল থেকে ছাত্রদলে নাম লেখান, ছাত্রজীবনে বহুবার হামলা ও মামলার শিকার হোন তবুও থেমে জাননি, ২৪ এর জুলাই অভ্যুত্থানে নিজ দলের স্বপক্ষে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তারই ফলস্বরূপ আজকের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর যুগ্ন-সাধারন সম্পাদক পদে পদায়িত হয়েছেন, খালেদ পাবেল বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিএনপি চেয়ারম্যান ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং ছাত্রদলের অভিভাবক জনাব তারেক রহমান এর প্রতি। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট  হাসান চৌধুরী কে। তিনি আরও বলেন আমাকে যে গুরুদায়িত্বভার দেয়া হয়েছে সেটি আমি আমার শরীরে একফোঁটা রক্ত থাকা পর্যন্ত সেই দায়িত্ব পালনে পিছপা হবো না।