গত শুক্রবার ০৭/১১/২০২৫ তারিখে রাজধানীর রমনা কালী মন্দিরের অফিস কক্ষে ঢাকায় বসবাসরত কোটালীপাড়ার ছাত্র ও বিভিন্ন পেশজীবীদের নিয়ে আলোচনার মাধ্যমে উপস্থিত সদস্যদের সম্মতিতে উক্ত সংগঠনের আংশিক কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এডভোকেট কাকলি মৃধা। সম্পূর্ণ রাজনীতিমুক্ত সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে অপূর্ব হালদার অপু, সাধারণ সম্পাদক সুরেশ তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সুমন বিশ্বাস কে নির্বাচিত করে আংশিক কমিটি অনুমোদন করা হয়। উপদেষ্টা হিসেবে যারা রয়েছেন: ব্যারিস্টার তাপস কান্তি বল, এডভোকেট কাকলি মৃধা, স্বপন হালদার, সবুজ চৌধুরী ও ডাক্তার সৈকত জয়ধর। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন, শিশুদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠা , শিক্ষা ও সমাজ উন্নয়ন, দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন, সুস্বাস্থ্য ও জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি সর্বোপরি গুণীজন সংবর্ধনার মত ইতিবাচক লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনটি তার পথ চলা শুরু করে ।







