শেরপুর নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা সাহাপাড়া গিরিধারী মন্দিরের নগর কীর্তন উৎসব উদযাপন কমিটির আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি মূলক এবং উৎসবমুখর পরিবেশে নগর কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
পৌর শহরের সকল মহল্লা ঘুরে ঘুরে বুধবার (১৮ নভেম্বর) ভোর ৫টা ৩০মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত নগর কীর্তন অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীরা জাতপাতের বিভেদ মুছে এই নগর কীর্তনে অংশগ্রহণ করেন।
ভক্তরা ঢোল,তবলা,খোলসহ বাড়ি বাড়ি কীর্তন পরিবেশন শেষে বেলা ১১টায় সাহাপাড়াস্থ গিরিধারী মন্দির প্রাঙ্গণে সমবেত হন এবং মন্দিরে শ্রীমদ্ভাগবৎ গীতা পাঠ অনুষ্ঠিত হয়।
ধর্মীয় আচার শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ হয়।উল্লেখ্য প্রতি বৎসর গিরিধারী মন্দিরে কার্তিক মাস জুড়ে কীর্তন করার প্রথা চালু আছে।







