মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) কেক কাটা, আলোচনা সভা ও মিলনমেলার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের চার দশকের পথচলা ও নতুন বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। সকালে শাহজাদপুর শাখা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছিলো। পরে স্থানীয় একটি মিলনায়তনে ডেলটা লাইফের কর্মকর্তা, মাঠপর্যায়ের উন্নয়ন কর্মী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিলো। আলোচনা সভায় বক্তারা বলেছেন,দীর্ঘ ৪১ বছর ধরে ডেলটা লাইফ মানুষের আর্থিক নিরাপত্তা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বীমা খাতে আস্থা ও স্বচ্ছতা ধরে রেখে গ্রাহকসেবার মান আরো উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে বক্তারা শাহজাদপুর অঞ্চলে বীমা সেবা ছড়িয়ে দিতে মাঠকর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেছেন পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক মানুষের কাছে জীবন বীমার সুফল পৌঁছে দিতে আগামী দিনে আরো সচেতনতামূলক কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন। সবশেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।






