, ,

কেশবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. নাসিমা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস, কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাকির হোসেন, এনসিপি নেতা সম্রাট হোসেন এবং কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় খামারিরা প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সমস্যা, সংকট ও দাবি-দাওয়া তুলে ধরেন। বক্তারা খামারিদের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে আরও আন্তরিক ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, টিকাদান, উন্নত চিকিৎসাসেবা এবং ন্যায্য বাজারব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি খামারিদের পাশে থেকে সরকারি সেবার পরিধি আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।