, ,

ডাবের সঙ্গে চেতনানাশক খাইয়ে টাকা ছিনতাই:

নিউজটি শেয়ার করুন

খুলনা থেকে অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার​” ডাবের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ফলের দোকানদারের নগদ এক লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নাটোরের লালপুর থানা পুলিশ।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং চেতনানাশক সামগ্রী উদ্ধার করা হয়।​গ্রেফতারকৃত আসামীরা হলেন—​মোঃ ইমরান খান (৩৭): নাটোরের গুরুদাসপুর উপজেলার উদবাড়িয়া গ্রামের মোঃ আঃ রাজ্জাকের ছেলে (বর্তমান ঠিকানা: হেতালবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা)।​মোঃ আব্দুল মুসা (৪২): খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়া গ্রামের মোঃ আঃ হানিফের ছেলে (বর্তমান ঠিকানা: বানরগাতিয়া, সোনাডাঙ্গা, খুলনা)।​ঘটনার পটভূমি:মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট সকাল ১১টার দিকে লালপুরের গোপালপুর রেলগেট সংলগ্ন “ভাই ভাই ফল ভান্ডার”-এর যৌথ মালিক মোঃ রাসেল ও মোঃ শামীম হোসেন দোকানে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পাইকারি ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে দোকানে আসে এবং তরমুজ, সামমাম ও ডাব বিক্রির প্রস্তাব দেয়।​একপর্যায়ে অভিযুক্তের দেওয়া ডাব সরল বিশ্বাসে পান করার কিছুক্ষণের মধ্যেই রাসেল ও শামীম অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে চোর চক্রটি রাসেলের পকেটে থাকা ফলের ব্যবসার নগদ ১,৬৫,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার প্রায় ৪-৫ ঘণ্টা পর স্থানীয়রা তাদের মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরালে বিষয়টি প্রকাশ পায়।​তদন্ত ও গ্রেফতার:এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর লালপুর থানায় মামলা (মামলা নং-১৯, ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম ওই দিনই সঙ্গীয় ফোর্সসহ খুলনা জেলায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ ১৭ সেপ্টেম্বর আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে