বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করে আসছে ।
এরই ধারাবাহিকতায় বিজিবি নিজস্ব গোয়েন্দা এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ ধর্মগড় বিওপি’র মলানী লজিস্টিক ক্যাম্পের হাবিলদার মোঃ বুলবুল আহমেদ এর নেতৃত্বে গত ০৪ অক্টোরব ২০২৬ তারিখ আনুমানিক ১১ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় মর্মে জানাযায় ।
উক্ত অভিযানে মলানী লজিস্টিক ক্যাম্পের বিশেষ টহলদল কর্তৃক ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘চিকনি’ স্থানে অভিযান পরিচালনা করে ০২ জন আসামী ১/মোঃ গোলাম মোস্তফা (৩৮), পিতা-মৃত শের আলী, গ্রাম-কাশুয়া খাদেমগঞ্জ, পোস্ট-সমীরনগর, থানা-বালিয়াডাঙ্গী ২/ মোঃ আনছারুল হক (৩৫), পিতা মোঃ শামউদ্দিন, গ্রাম-উদয়পুর, পোষ্ট-হরিণমারী, থানা-বালিয়াডাঙ্গী জেলা-ঠাকুরগাঁওদ্বয়’কে ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (২৯০x৩০০)=৮৭,০০০/-, ২টি (Itel p450 ও SYMPHONY L137) বাটন মোবাইল ফোন (২×১০০০)=২,০০০/-, ০২টি মোবাইল সিম কার্ড (২×৩০০)=৬০০/- এবং ১টি HERO HF DELUXE 100 CC মোটর সাইকেল (১×১,১৪,৫০০/-)=১,১৪,৫০০/- আটক করতে সক্ষম হয় ৫০ বিজিবি , যার সর্বমোট সিজার মূল্য ২,০৪,১০০/- (দুই লক্ষ চার হাজার একশত) টাকা।
বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে ৫০ বিজিবি ঠাকুরগাঁও ।
সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য এলাকাবাসীকে বিশেষ ভাবে অনুরোধ করছে।






