, ,

ঠাকুরগাঁও বৈরচুনা বিওপির বিজিবি) কর্তৃক ট্যাপেন্টাডলসহ বাইসাইকেল জব্দ

নিউজটি শেয়ার করুন

সীমান্ত ফাঁড়ী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ / ২০২৫, রাতে অন্ধকার ২০১০ ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বৈরচুনা বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জ উপজেলা সীমান্ত পিলার ৩৩৭ থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের ভেতরে পতিলা বিল এলাকায় তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি বাইসাইকেল, ০৫ প্যাকেট ড্যানিস গ্লুকোজ বিস্কুট, ০৫ প্যাকেট বেঙ্গল মাস্টার স্লাইস বিস্কুট, ০৩ প্যাকেট প্রাণ চাটনী সুপার আচার, ০৮ পিস পালস চকলেট জব্দ করেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।