, ,

ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে দেশি মদ

নিউজটি শেয়ার করুন

                                                                                      42 B G B কর্তৃক উদ্ধার

বর্ডার গার্ড Bangladesh 42 B G B দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, নারী ও শিশু অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে 42 B G B বাহিনীটি প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 30/07/2026 রাত 09,30 ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (42 B G B ) এর অধীনস্থ দিহানগর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার 343/3-এস হতে আনুমানিক 800 গজ বাংলাদেশের অভ্যন্তরে বনডাঙ্গা ময়মনসিংহপাড়া এলাকা হতে মালিকবিহীন অবস্থায় 24 বোতল দেশি মদ উদ্ধার করতে সক্ষম হয় 42 B G B ।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন ( 42 B G B ) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে
B G B ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানান ।