, ,

জেলা বিএনপির অন্যতম নেতা কবির আহমেদ ভূইয়া আবেদনের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া ১০১ ইউনিয়নে খেলার মাঠ প্রসঙ্গে আবেদন গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মোঃ নুর আলম সিদ্দিকী
দৈনিক স্বদেশ বিচিত্রা

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের দাবিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া একটি জনবহুল ও ঐতিহ্যবাহী জেলা। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস। তরুণদের সুস্থ বিকাশ এবং ক্রীড়ার প্রসারের লক্ষ্যে জেলার ১০১টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে মোট ১০১টি খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সূত্র জানায়, কবীর আহমেদ ভূঁইয়ার আবেদনটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে।

এ বিষয়ে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, এটি তরুণদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ থাকলে যুবসমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থেকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবে।” তিনি আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। জেলার সার্বিক উন্নয়ন ও তরুণ প্রজন্মের কল্যাণে সবাইকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
কবীর আহমেদ ভূঁইয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও যুবসমাজের প্রতিনিধিরা। তাদের মতে, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মিত হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার সুযোগ বাড়বে এবং নতুন প্রতিভা বিকাশের পথ সুগম হবে।

এদিকে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পাঠানো আবেদনের প্রেক্ষিতে বুধবার ১৭ জুন উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ১০১টি ইউনিয়নের প্রতিটিতে ০১টি করে খেলার মাঠ স্থাপনের জন্য কবীর আহমেদ ভূঞা, বিএনপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া- ৪ ও সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি, ব্রাহ্মণবাড়িয়া হতে প্রাপ্ত আবেদনটি বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদসঙ্গে প্রেরণ করা জন্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ সিরাজুর রহমান ভূঞা একটি চিঠিও দিয়েছে।
তাং ১৭/০৬/২০২৬