, ,

জুলাই অভ্যূত্থানের প্রতি শ্রদ্ধা রেখে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব: শাহাদাতুল্লাহ টুটুল

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: ১৬ মার্চ, সোমবার রাজধানীর নয়াপল্টনে ইসলামী যুব মজলিস আয়োজিত ইফতার মাহফিলে এবি যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল এ কথা বলেন।

ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শাহাদাতুল্লাহ টুটুল বলেন, জুলাই অভূত্থান হয়েছিল বলেই ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর ১২ ফেব্রুয়ারীর নির্বাচনের ফলাফলেই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তাই এই প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধার রেখে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি সরকারকে স্বরণ করিয়ে দিয়ে বলেন, নির্বাচনের পূর্বে আপনারা ফ্যাসিবাদবিরোধী সকল দলের ঐক্যমতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের কথা বলেছিলেন। কিন্তু এখন তা পরিলক্ষিত হচ্ছে না। তিনি বলেন, আমরা শুধু সমালেচনা নয়, সরকারের ইতিবাচক কাজে সমর্থন এবং দেশ গঠনে সরকারকে সহযোগিতা করতে চাই। তিনি যুব সমাজের কল্যাণে সকল যুব সংগঠনের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।যুব সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন, জাতীয় যুব পরিষদের সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, এবি যুব পার্টির যুগ্ম সদস্য সচিব আমানুল্লাহ সরকার রাসেল, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সহ-প্রশিক্ষণ সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ, জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব সুফিয়ান রায়হান, ইসলামী যুব সমাজের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান, বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: নাছির উদ্দিন প্রমূখ।