, ,

জামিলাতুল কোরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে ওয়াহিদুল রহমান সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা এলাকায় অবস্থিত জামিলাতুল কোরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে সোমবার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম জুয়েল।
বাঙ্গড্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর পেয়ার আহমেদ, বাহার উদ্দিন ও জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র ও স্থানীয় মুসল্লিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামিলাতুল কোরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের প্রধান শিক্ষক হাফেজ কারী শামীম মাহমুদ।