জানে আলম মুনশীর ছড়া-
“মেঘ পিওন”
টিনের চালে বাজছে নূপুর,
রিম-ঝিমাঝিম গান,
উথাল-পাথাল মেঘের ডাকে
আকুল আমার প্রাণ।
বাইরে বাদল,ভেতরে তোর
স্মৃতির আনাগোনা,
এই আষাঢ়ে তোকে ছাড়া
সবটুকু মোর চেনা।
গাছের শাখায় ফুটেছে দ্যাখ
হলদে-সাদা ফুল,
কদম ছোঁয়া সুবাসে আজ
মন যে হয় ব্যাকুল!
ইচ্ছে করে মেঘের আঁচল
উড়িয়ে দিয়ে গায়
ছুটে গিয়ে কদম কলি
পরাই তোমার খোপায়।
বুকের ভেতর মেঘ জমিয়ে
বৃষ্টি যেমন নামে,
মনের ভিতর প্রেম যে আমার
মাতাল অভিরামে।
হলুদ রেণুর গয়না গড়ে
সাজিয়ে দেবো তোকে,
মন্দ আমায় বলবে হয়তো
পাড়ার সকল লোকে।
শুনছিস ওগো? মেঘ-পিওনের
ডাক এসেছে আজ,
চলনা দুজনে জলে ভিজি
ভুলে সকল কাজ।
কদম ফুলের নুপুর দেবো,
কদম দেবো চুলে,
আমায় শুধু জাপটে ধরিস
সকল দ্বিধা ভুলে।
কক্সবাজার
৫ই জুলাই,২৬।







