জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আইন জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে সারা দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা ২৭ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়। গাজীপুর -৪ কাপাসিয়া থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মু. সালাউদ্দীন আইয়ুবী’র নেতৃত্বে ও কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. ফরহাদ হোসেন মোল্লা’র সার্বিক ব্যবস্থাপনায় কাপাসিয়া উপজেলা গেইট হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তাজউদ্দিন আহমেদ চত্তরে এসে শেষ হয়। পথ সভায় কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. ফরহাদ হোসেন মোল্লা’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাও. তোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মু. সালাউদ্দিন আইয়ুবী। আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. শেফাউল হক, সহকারি সেক্রেটারি ইমতিয়াজ আহমেদ বকুলপ্রমুখ।







