, ,

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীতে মতবিনিময় সভা

নিউজটি শেয়ার করুন

মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনের ওপর গুরুত্বারোপ

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে “মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (১৭ আগস্ট) পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা মৎস্য অধিদপ্তর, পটুয়াখালী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগের পরিচালক মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. মহসীন এবং মির্জাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দুর নবী।

মতবিনিময় সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের পরিবেশ রক্ষা, অবৈধভাবে মাছ শিকার বন্ধ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদের টেকসই উন্নয়নের জন্য প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, মাছের অভয়াশ্রম রক্ষা, আইন মেনে মাছ আহরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি মাছ চাষিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় মৎস্য সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ সফলভাবে উদযাপনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মৎস্যজীবী, চাষি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়।

আয়োজনে: জেলা মৎস্য অফিস , পটুয়াখালী।