, ,

সোনালী ব্যাংকের এমডির ফুলগাজী সোনালী ব্যাংক পরিদর্শন

নিউজটি শেয়ার করুন

গত ১লা অক্টোবর বৃহস্পতিবার ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি মধ্যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড। কর্মসূচি অংশ হিসেবে সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব শওকত আলী খান ফেনী যান। ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম পুরোহিত দের সম্মানী ভাতা দেয়া শেষে সরকারি কাজের অংশ হিসেবে ফুলগাজী সোনালী ব্যাংক পরিদর্শন করেন। তিনি শাখা ব্যবস্থাপকের সাথে ডিপোজিট, ঋণ আদাদেয় কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন যেহেতু প্রধানমন্ত্রীর নানার বাড়ির এই শাখা তাই তিনি এই শাখা আধুনিকায়নের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির নোয়াখালী অঞ্চলের জেনারেল ম্যানেজার,ফেনীর ডেপুটি জেনারেল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, সিবি এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।