, ,

ছেলের হাতে মা খুন

নিউজটি শেয়ার করুন

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন এর খান মুহাম্মাদপুর গ্রামের আবাসিক এলাকায়, সালাম সাহেবের বাড়িতে
শুক্রবার ১০/৪/২০২৬ তারিখ এই নৃশংস হত্যার ঘটনা ঘটেছে । খুনি নাদিম ইসলাম তার মা মিসেস নিম্মী বেগমকে নৃশংস ভাবে হত্যা করে । নাদিম বিবাহিত এবং এক সন্তানের জনক। কিছুদিন পূর্বে নাদিম এর স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে । সে তার স্ত্রীকে পাশবিক ও শারীরিক ভাবে নির্যাতন করত ।নেশা গ্রস্থ নাদিম নেশার টাকার প্রয়োজন হলে স্ত্রী এবং মা এর সাথে অশোভনীয় আচারন এবং মারপিট ও করত।গতকাল সে ঢাকা থেকে রুপসার আইচগাতী তাদের ভাড়া বাড়িতে আসে । সে ঢাকাতে টোকায় এর কাজ করত বলে জানা যায়।
জানা গেছে মা নিম্মী কাছে সে বাড়িতে এসে নেশা করার জন্য টাকা দাবি করে,এবং গরীব মা নিম্মী বেগম নেশার টাকা না দিতে পারায় তার মাকে মারধর শুরু করে।সে ঢাকায় যাওয়ার পূর্বে নেশার টাকা চেয়েছিল।মা নিম্মী বেগম নেশার টাকা না দিতে পারায় বাড়ি থেকে চলে গিয়েছিল। মা নিম্মী বেগম ফেরি করে পেটিকোট, ব্লাউজ,ব্রা,পেন্টি বিক্রি করত।
মায়ের মন কাঁদত তাই গতকালই ছেলেকে বাড়িতে নিয়ে এসেছিলেন। ঘরে তালা লাগিয়ে সকালে মায়ের উপর হাতুড়ি এবং অন্যান্য কম ধারালো অস্ত্র ব্যবহার করে মাকে খুন করে ঘরে নৃত্য করছিল। সালাম এর বাড়ির অন্যান্য ভাড়াটিয়া নিম্মী বেগম এর চিৎকারে প্রথমে ঘরের তালা ভাঙ্গার চেষ্টা করে, তালা ভাঙতে না পেরে চালের উপর উঠে টিনের চাল খুলে লোকজন ঘরে ঢোকে। ততক্ষণে মা নিম্মি বেগম ছেলে নাদিমের হাতে নিহত হন ।
একজন প্রতক্ষ্যদর্শীর থেকে জানা গেছে খুনি তার মা নিম্মীর হাত পায়ের আঙ্গুল গুলোও কেটে ফেলে হত্যার পরে। নাদিম বর্তমানে রূপসা থানা পুলিশ হেফাজতে রয়েছে।।