, ,

চোখের চিকিৎসায় মানবিক সহায়তা: অসহায় তোফাজ্জলের পাশে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)

নিউজটি শেয়ার করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার চাপাঝুড়া গ্রামের অসহায় দিনমজুর তোফাজ্জল (৫৪)-এর চোখের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)। সংগঠনের উদ্যোগে আজ বিকেল ৩টায় তাঁর স্ত্রীর হাতে চিকিৎসা ব্যয়ের জন্য নগদ ৫,০০০ টাকা তুলে দেওয়া হয়।
জানা যায়, প্রায় তিন মাস আগে টিনের মরিচা তোফাজ্জলের একটি চোখে গুরুতর আঘাত করে। সময়মতো উন্নত চিকিৎসা করাতে না পারায় বর্তমানে তাঁর একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তোফাজ্জলের পরিবারে স্ত্রী, ৭ মেয়ে ও ১ ছেলে—মোট ১০ জন সদস্য। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল একটি অটোরিকশা। আর্থিক সংকটে সেটিও বিক্রি করতে বাধ্য হন। পরে দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালালেও অসুস্থতার কারণে বর্তমানে সেই আয়ের পথও প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে পরিবারটি চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।
নগদ অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)-এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ, সংগঠনের সক্রিয় সদস্য মাহাবুল ইসলাম এবং এম এইচ রাব্বী।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তোফাজ্জলের উন্নত চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন রয়েছে। তাই সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষদের এগিয়ে এসে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। তাদের মতে, সবার সামান্য সহযোগিতাই একজন অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চিকিৎসা সহায়তায় যারা আর্থিক সহযোগিতা করেছেন:
১. সোহাগ
২. তৌহিদুল
৩. লিটন
৪. হারুনুর রশিদ (প্রতিষ্ঠাতা, আসঝি)
৫. নুর ইসলাম (ফকির)
৬. রফিকুল ইসলাম
৭. পপুলার ডায়াগনস্টিক সেন্টার
৮. হৃদয় (আসঝি ব্লাডলিংক পরিবার)
৯. মাহাবুল (আসঝি ব্লাডলিংক পরিবার)
১০. নাম প্রকাশে অনিচ্ছুক (আসঝি ব্লাডলিংক পরিবার)
১১. জামাল (আসঝি ব্লাডলিংক পরিবার)
১২. আবুল কাশেম
১৩. সহিদুল ইসলাম
আসুন, মানবতার হাত বাড়াই। আপনার সামান্য সহযোগিতাই একজন অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে পারে।