কুমিল্লা চান্দিনা উপজেলা, দোল্লাই নবাবপুর ইউনিয়ন, নবাব আসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে, ২৩শে নভেম্বর রবিবার বিকেল তিন ঘটিকার সময়, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক কৃষক দলের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি মোর্শেদ আলম এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিলিপির মহাসচিব ডঃ রেদোয়ান আহমেদ।
এই সময় তিনি বলেন- কোন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, সামান্য সময়ের জন্য ক্ষমতায় বসে, নির্বাচিত সরকারের মত ক্ষমতা ব্যবহার করতে পারেন না, কিন্তু ড. ইউনুস পুরা জাতি বা এ দেশের জনগণ জানতো না, ড. ইউনুস তার কিছু পকেটের লোক নিয়ে ক্ষমতায় বসবে। একটা সরকার পতনের পর একটি বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য, তিনি ক্ষমতায় বসে দেশটাকে চালাবেন।
কোন প্রতিযোগিতা না করে তিনি একটি নির্দিষ্ট দলকে সবগুলো দিয়ে দিয়েছে, এই সমস্ত অসভ্য কাজ করা তার করা উচিত ছিল না, তার গ্রামীণ ব্যাংক আছে গ্রামীণ টেলিফোন আছে, এগুলোর হাজার হাজার কোটি টাকা ঋণ মওকুফ করে দিয়েছেন।যা তিনি করতে পারেন না।
নির্বাহী আদেশে এরকম অসংখ্য অপরাধ তিনি করেছেন, শেখ হাসিনা যে অপরাধের জন্য আদালতে তার বিচার হয়েছে, আমার মনে হয় ড. ইউনুস সাহেব যে সমস্ত অবৈধ কর্মকাণ্ড করেছেন, তার সমস্ত বিচার এই বাংলার মাটিতে হবে।
চান্দিনা উপজেলা গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি- মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক- অধ্যাপক রুহুল আমিনকে নির্বাচিত করে, ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন তিনি ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা এলডিপির সভাপতি শামসুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, চান্দিনা উপজেলা এলডিপি প্রচার সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন এলডিসি যুগ্ম সাধারণ সম্পাদক, তোফায়েল আহমেদ তপু, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল নেতা মনির সরকার, বরকরই ইউনিয়ন গণতান্ত্রিক ধর্ম বিষয় সম্পাদক, দেলোয়ার হোসাইন, মোঃ রুবেল, মাহবুব, হোসেন, পলাশ, উপজেলা গণতান্ত্রিক কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি, মাহবুব এলাহী, ও উপজেলা গণতান্ত্রিক কৃষকদলের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া, মোঃ লিটন, মোঃ শাহজালাল, সহ চান্দিনা উপজেলা ও ইউনিয়নের, এলডিপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।







