, ,

চলে গেলেন অনন্তকালের পথে মানবিক ডাক্তার  আব্দুল কুদ্দুস-

নিউজটি শেয়ার করুন

ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডনিবাসী ও ছোলমাইদ স্কুল অ্যান্ড কলেজ এর পরিচালক কমিটির সাবেক সফল সভাপতি ডা. আব্দুল কুদ্দুস স্যার ইন্তেকাল করিয়াছেন,

                                    “” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন “”

আল্লাহ তা’আলা কুদ্দুস স্যার কে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক আমিন। উনি অত্যন্ত সাদা মনের একজন মানুষ ছিলেন। ছোলমাইদ স্কুলে উনি যখন সভাপতি ছিলেন তখন এটি ছোলমাইদ উচ্চ বিদ্যালয় নামে ছিলো উনার সভাপতি কালে সাধারণ ও গরীব ছাত্রছাত্রীদের জন্য সহায়ক ও ভরসার নাম ছিলেন ডা. আব্দুল কুদ্দুস, যখন ই কোন ছাত্রছাত্রী ভর্তি টাকার অভাবে ভর্তি হতে পারতো না বা পরিক্ষার ফি দিতে পারতো না তখন এ-ই মানবিক ডাক্তার নিজের থেকে টাকা দিয়ে সহযোগিতা করতেন।এলাকায় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে উনার বেশ নামডাক আছে, উনি ঢাকার পিজি হাসপাতালে চেম্বার করতেন পাশাপাশি এলাকায় তথা এলাকার বাইরেও চক্ষুরোগ বিষয়ে চিকিৎসা প্রদান করতেন খুবই সামান্য ভিজিটে এবং গরীব অসহায় রোগীদের কাছ থেকে কোন টাকা পয়সা নিতেন না, এমন মানবিক ডাক্তারের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,পাড়া প্রতিবেশি আত্নীয় স্বজন থেকে শুরু করে সবাই ব্যথিত, সবাই উনার জন্য বিশেষভাবে দোয়া করছেন মহান রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ও সর্বস্তরের মানুষ উনার রুহের মাগফিরাত কামনা করছেন সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।