আজ সকাল ১১:৩০ মিনিটে বাংলাদেশ সনাতন পার্টি ( BSP)চট্টগ্রাম জেলা কমিটি কর্তৃক স্মারকলিপি প্রদান করা হয়।
সারাদেশে চলমান ধারাবাহিক সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে “সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও ৮ দফা দাবী আদায়ে মিথ্যা মামলায় গ্রেফতার সনাতনী সন্যাসী চিন্ময় প্রভূ সহ সকল নিরপরাধ কারাবন্দীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত কারা মুক্তির দাবীতে” বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি)’র উদ্যোগে দেশের প্রত্যেকটি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবরে পূর্ব ঘোষিত স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসাবেই চট্টগ্রাম জেলা কমিটি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সন্মানিত সভাপতি শ্রী নারায়ণ মজুমদার, সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দে, সাধারণ সম্পাদক এডভোকেট সন্জয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পন্ডিত শুভ ভট্টাচার্য, অর্থ ও দপ্তর সম্পাদক নয়ন বিশ্বাংগ্রী, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক শ্রী পলাশ কান্তি সেন,(BSP)সদরঘাট থানা কমিটির সদস্য সচিব শ্রী মিন্টু দাশ, বন্দর থানা কমিটির সন্মানিত প্রচার সম্পাদক শ্রী শিপন চৌধুরী শিপু, চাঁন্দগাও থানা কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিজয় চৌধুরী সহ দলের বিভিন্ন থানা, ও উপজেলা কমিটির সন্মানিত নেতৃবৃন্দগন।







