মোহাম্মদ সোলাইমান রাসেল, সিআইও অব জিটিটি
গ্রামীণ হেলথ টেক লিমিটেড এর সাথে লীড মার্কেটিং বিডি লিমিটেড এর সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিশ্বখ্যাত স্বাস্থ্যসেবা সংস্থা গ্রামীন হেলথ টেক লিমিটেড এর সাথে সামাজিক ব্যবসায়িক সংস্থা লীড মার্কেটিং বিডি লিমিটেড এর সমন্বয় সভা অদ্য ২৩ জুলাই ২০২৬ ইং বেলা ১১ টায় রাজধানী ঢাকার মিরপুরস্থ গ্রামীণ টেলিকম ভবনে অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন গ্রামীণ হেলথ টেক লিমিটেডের চীফ টেকনোলজি অফিসার এন্ড চীফ বিজনেস অফিসার (CIO, Grameei Telecom Trust ) জনাব মোহাম্মদ সোলাইমান রাসেল, লীড মার্কেটিং বিডি লিমিটেডের এমডি ও সিইও জনাব এস এম সোলায়মান, লীড মার্কেটিং বিডি’র কো-অর্ডিনেটর জনাব মোফাচ্ছেল চৌধুরী মানিক শাহ, চট্টগ্রাম জেলার ডিপো ম্যানেজার জনাব মোঃ আলী আকবর, গ্রামীণ হেলথ টেক এর ম্যানেজার পার্টনারশীপ জনাব মোহাম্মদ আফজাল হোসাইন রনি প্রমুখ।
সভায় গ্রামীণ হেলথ টেক ” সুখী ” এর ২৪ ঘন্টা অনলাইন চিকিৎসা সেবা, স্বাস্থ্য সচেতনতা, জীবনবীমা, স্বাস্থ্য ঝুঁকি মুক্তিতে সহযোগিতা, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা তথা ডায়াগনস্টিক সেবায় অর্থ সাশ্রয় করতে সহযোগিতা প্রদান এবং এসব বিষয়ে সমাজের তৃণমূল স্তর হতে জনগণকে সচেতন এবং সংপৃক্ত করার দ্বিপক্ষীয় যৌথ কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।
গ্রামীণ হেলথ টেক লিমিটেডের চীফ টেকনোলজি অফিসার এন্ড চীফ বিজনেস অফিসার (CIO, Grameei Telecom Trust ) জনাব মোহাম্মদ সোলাইমান রাসেল লীড মার্কেটিং বিডি’র ভূয়সী প্রশংসা করে বলেন, গ্রামীণ হেলথ টেক বাংলাদেশের প্রধান অনলাইন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত চলার পথে লীড মার্কেটিং বিডিকে সাথে পেয়ে আমরা গর্বিত। লীড মার্কেটিং এর পরিকল্পিত দ্রুত বর্ধমান কার্যক্রমকে আমরা আন্তরিক সাধুবাদ জানাই এবং একে অপরের পাশে থেকে আর এগিয়ে যাবার প্রত্যাশা করি।
লীড মার্কেটিং বিডি লিমিটেডের এমডি ও সিইও জনাব এস এম সোলায়মান বলেন, সামাজিক ব্যবসা সম্প্রসারণের সাথে সমাজের কিছু দায়বদ্ধতা থেকেই যায়। কারণ সফলতার জন্য সুস্থ সবল থাকা জরুরি। আর এজন্য আমাদের প্রতিটি সদস্যকে এবং তৃণমূল গ্রামীণ জনগণকে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করতে গ্রামীণ হেলথ টেক এর সাথে একাত্মতা প্রকাশ করেছি এবং এর মাধ্যমে দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় যতবেশি অর্থ সাশ্রয় হয় আমাদের সামাজিক আত্ম তৃপ্তি ততবেশি অর্জিত হবে।







