বিশেষ প্রতিনিধি: আজ বিকাল ৩ টায় গুণবতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকির সভাপতিত্বে উক্ত শুভ উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির ও আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান প্রার্থী জননেতা এডভোকেট মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র প্রার্থী জননেতা মু. মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আ ন ম মেশকাত উদ্দিন সেলিম, গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মু. ইউসুফ মেম্বার , বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শাহাদাত হোসেন , বাংলাদেশ মসজিদ মিশন চৌদ্দগ্রাম উপজেলার সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম , গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত উদ্বোধনী খেলায় কুমিল্লার শুভপুর ইউনাইটেড ক্লাব কে ট্রাইবেকারে হারিয়ে জয় লাভ করে ফেনীর শর্শদি ফ্রেন্ডস ক্লাব।







