গাজীপুর মহানগরের সদর থানাধীন ২৯ নং ওয়ার্ড সামন্তপুর মৌজায় সরকারি খাস জমি দখল করে এবং অনুমোদিত নকশা (প্ল্যান পাস) ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনটির দ্বিতীয় তলার ছাদের কাজ চলমান রয়েছে। তবে ভবন নির্মাণে একাধিক আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে জানান, গাউক এর এক কর্মকর্তা ।
অভিযোগ অনুযায়ী, ভবনটি অনুমোদিত প্ল্যান পাস ছাড়া নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত সেটব্যাক না মেনে চারপাশে নকশা বিচ্যুতি রেখে কাজ চালানো হচ্ছে।
এ ছাড়া নির্মাণস্থলে শ্রমিক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সেফটি নেট ব্যবহার করা হয়নি। আইন অনুযায়ী নির্মাণকাজের তথ্যসংবলিত সাইনবোর্ডও টানানো হয়নি, যা ইমারত নির্মাণ বিধিমালার পরিপন্থী বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য বহুতল ভবণটির মালিক মিজান ও জসিম উদ্দিন।
তবে স্থানীয়দের প্রশ্ন, যদি জায়গাটি সরকারি খাস জমি হয়ে থাকে, তাহলে সেখানে কীভাবে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক) এর নাকের ডগায় ভবণ নির্মাণ করতেছে।
এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
ওই মৌজার তদন্তকারী কর্মকর্তা জানান, আমরা গাউক কর্তৃপক্ষ তাদেরকে নোটিশ পাঠিয়েছি।
নগর পরিকল্পনা বিশেষজ্ঞদের মতে, অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত ভবন নির্মাণ নগর ব্যবস্থাপনা ও জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তাই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি।






